চিকেন বাও বান রেসিপি উপকরণ : ময়দা (৪কাপ ) ইস্ট( ১ চামচ) চিনি( ১ চামচ ) নুন (স্বাদমত ) আদা ও রসুন বাটা (১চামচ ) চিকেন মিন্স( ১ কাপ ) পেঁয়াজ কুচি (১ কাপ ) লঙ্কা কুচি (১ চামচ ) হলুদ গুঁড়ো (হাফ চা চামচ ) জিরে গুঁড়ো( হাফ চা চামচ ) ধনে গুঁড়ো( হাফ চা চামচ ) সাদা তিল (১ চামচ ) কীভাবে বানাবেন : প্রথমে ১ কাপ হালকা গরম জলে ইস্ট টা ভিজিয়ে রাখতে হবে ১চামচ চিনি দিয়ে 3০ মিনিট তারপর একটি পাত্রে ময়দা সাথে ভিজানো ইস্ট, ২চামচ সাদা তেল আর পরিমান মতো জল দিয়ে নরম করে মেখে রেখে দিতে হবে ঢাকা দিয়ে ৩০ মিনিট ততক্ষনে আমরা চিকেনের পুর টি বানিয়ে নেবো। একটা কড়াইয়ে সরষের তেল ৩ চামচ দিয়ে প্রথমে চিকেন তারপর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা ও রসুন বাটা দিয়ে হালকা ভেজে একে একে গুঁড়ো মশলা ও পরিমান মতো নুন দিয়ে সামান্য জল দিয়ে কষিয়ে নিতে হবে. মাখা ময়দা টা ততক্ষনে ফুলে ডবল হয়ে যাবে তা থেকে বড়ো বড়ো করে লেচি কেটো নিতে হবে, লুচির সাইজে বেলে নিয়ে তাতে চিকেনের পুর দিয়ে আটকে দিতে হবে আর ওপর দিয়ে সাদা তিল ছড়িয়ে দিতে হবে।তারপর স্ট্রিম এ বসিয়ে দিতে হবে ৩০ মিনিট এর মতো। আর হয়ে যাবে চিকেন বাও বান। রেসিপি টি ট্রাই করুণ অবশ্যই ভালো লাগবে এটি একটি জনপ্রিয় চিনা রেসিপি। আরও রেসিপি পেতে ফলো করুণ এই ওয়েবসাইট টি ধন্যবাদ ❤️🙏
Uncategorized
-
-
প্রয়োজনীয় উপকরণ, প্রথমে একটি মোচ। তারপর আলু নিতে হবে, ভাজা বরি দশটা বারটা দরকার নারকেল কোড়ানো। আদা বাটা এক চাচামচ নিতে হবে, জিরে গুঁড়ো একটা চামচ, হলুদ গুঁড়ো একটা চামচ, লঙ্কা গুঁড়ো বা কাচা লঙ্কা সাদ অনুযায়ী নিতে হবে, ফোড়নের জন্য। পাতা একটি, শুকনো লঙ্কা একটি আর গোটা জিরে হাফ…
-
উপকরণ : মুগ ডাল এক কাপ (রাত্রে ভিজাতে হবে ) পেঁয়াজ কুচি 2 টেবল চামচ কাঁচা লঙ্কা কুচি ১চা চামচ আদা কুচি হাফ চা চামচ গোটা জিরা হাফ চা চামচ জোয়ান হাফ চা চামচ নুন কীভাবে তৈরী করবেন প্রথমে ডালটা পেস্ট করে নিয়ে একটা পাত্রে বাটা ডাল এবং একে একে পেঁয়াজ কুচি, আদা কুচি, লঙ্কা, নুন, গোটা জিরা, জোয়ান দিয়ে ভালো ভাবে ব্যাটার টা বানিয়ে নিতে হবে হালকা জল ব্যবহার করে।এরপর প্যান গরম করে তাতে ঘী লাগিয়ে নিন এবং দিয়ে দিন ব্যাটার টা এক হাঁতা রুটির আকারে বানিয়ে নিন। এই ব্যাটার দিয়ে দুটি চিলা হবে। চিলার ওপরে লেবু ছড়িয়ে খেতে পারেন। এটি খেতে খুব ভালো হয় এবং শরীরের জন্য উপকার দেই ও ওজন নিয়ন্ত্রনে সাহায্য করে এরকমই আরে হেলথি এন্ড টেস্টি রেসিপি পেতে ফলো করতে হবে আমাদের এই ওয়েবসাইট টি। সকলকে ধন্যবাদ ❤️🙏
-
উপকরণ : শসা (একটি ) গাজর (একটি ) অলিভ অয়েল (এক চা চামচ ) টকদই (জল ঝরানো 3 টেবিল চামচ ) সাদা তিল (এক চা চামচ ) রক সল্ট (স্বাদ অনুযায়ী ) কীভাবে তৈরী করবেন : প্রথমে শসা আর গাজর কে piller এর সাহায্যে পাতলা পাতলা ভাবে পিল করে নিন khosa ছাড়িয়ে। তারপর তাতে দিনে অলিভ অয়েল, সাদা তিল এবং জল jhorano টক দই ও স্বাদ অনুযায়ী রক সল্ট। ভালোভাবে মিশিয়ে নিন। তৈরী আমাদের স্যালাড রিসিপি টি। এই রেসিপিটি অনেক সহজে তৈরী হয়ে যায় এবং শরীর ও পেটের জন্য তো ভালোই সাথে সাথে আমাদের ওজন কমাতে সাহায্য করে। সকালে ব্রেকফাস্ট এ এনজয় করুণ উপকার যেমন আছে খেতেও তেমনি সুস্বাদু। রিসিপিটি ভালো লাগলো এবং আরো রেসিপি পেতে ফলো করুন আমাদের এই ওয়েবসাইট টি। ধন্যবাদ আপনাদের ❤️🙏