Uncategorized

 চিকেন বাও বান রেসিপি  

          চিকেন বাও বান রেসিপি  

উপকরণ : 

ময়দা (৪কাপ ) 

ইস্ট( ১ চামচ) 

চিনি( ১ চামচ ) 

নুন (স্বাদমত ) 

আদা ও রসুন বাটা (১চামচ ) 

চিকেন মিন্স( ১ কাপ ) 

পেঁয়াজ কুচি (১ কাপ ) 

লঙ্কা কুচি (১ চামচ ) 

হলুদ গুঁড়ো (হাফ চা চামচ ) 

জিরে গুঁড়ো( হাফ চা চামচ ) 

ধনে গুঁড়ো( হাফ চা চামচ ) 

সাদা তিল (১ চামচ ) 

কীভাবে বানাবেন : 

প্রথমে ১ কাপ হালকা গরম জলে ইস্ট টা ভিজিয়ে রাখতে হবে ১চামচ চিনি দিয়ে 3০ মিনিট তারপর একটি পাত্রে ময়দা সাথে ভিজানো ইস্ট, ২চামচ সাদা তেল আর পরিমান মতো জল দিয়ে নরম করে মেখে রেখে দিতে হবে ঢাকা দিয়ে ৩০ মিনিট ততক্ষনে আমরা চিকেনের পুর টি বানিয়ে নেবো। একটা কড়াইয়ে সরষের তেল ৩ চামচ দিয়ে প্রথমে চিকেন তারপর পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আদা ও রসুন বাটা দিয়ে হালকা ভেজে একে একে গুঁড়ো মশলা ও পরিমান মতো নুন দিয়ে সামান্য জল দিয়ে কষিয়ে নিতে হবে. মাখা ময়দা টা ততক্ষনে ফুলে ডবল হয়ে যাবে তা থেকে বড়ো বড়ো  করে লেচি কেটো নিতে হবে, লুচির সাইজে বেলে নিয়ে তাতে চিকেনের পুর দিয়ে আটকে দিতে হবে আর ওপর দিয়ে সাদা তিল ছড়িয়ে দিতে হবে।তারপর স্ট্রিম এ বসিয়ে দিতে হবে ৩০ মিনিট এর মতো। আর হয়ে যাবে চিকেন বাও বান। 

রেসিপি টি ট্রাই করুণ অবশ্যই ভালো লাগবে  এটি একটি জনপ্রিয় চিনা রেসিপি। আরও রেসিপি পেতে ফলো করুণ এই ওয়েবসাইট টি ধন্যবাদ ❤️🙏 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *